عبس ('Abasa)
সে ভ্রু কুঁচকালো • 42 Verses
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Translation:
তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Translation:
কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Translation:
আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Translation:
অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Translation:
পরন্তু যে বেপরোয়া
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Translation:
আপনি তার চিন্তায় মশগুল।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Translation:
সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Translation:
যে আপনার কাছে দৌড়ে আসলো
وَهُوَ يَخۡشَىٰ
Translation:
এমতাবস্থায় যে, সে ভয় করে
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Translation:
আপনি তাকে অবজ্ঞা করলেন।
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Translation:
কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Translation:
অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Translation:
এটা লিখিত আছে সম্মানিত
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Translation:
উচ্চ পবিত্র পত্রসমূহে
بِأَيۡدِي سَفَرَةٖ
Translation:
লিপিকারের হস্তে
كِرَامِۭ بَرَرَةٖ
Translation:
যারা মহৎ, পূত চরিত্র।
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Translation:
মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Translation:
তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Translation:
শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Translation:
অতঃপর তার পথ সহজ করেছেন
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Translation:
অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Translation:
এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Translation:
সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Translation:
মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Translation:
আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Translation:
এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Translation:
অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য
وَعِنَبٗا وَقَضۡبٗا
Translation:
আঙ্গুর, শাক-সব্জি
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Translation:
যয়তুন, খর্জূর
وَحَدَآئِقَ غُلۡبٗا
Translation:
ঘন উদ্যান
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Translation:
ফল এবং ঘাস
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Translation:
তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Translation:
অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Translation:
সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Translation:
তার মাতা, তার পিতা
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Translation:
তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Translation:
সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Translation:
অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Translation:
সহাস্য ও প্রফুল্ল।
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Translation:
এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Translation:
তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Translation:
তারাই কাফের পাপিষ্ঠের দল।